Raktakta Hartan by Shewli Bhattacharya [Hardcover]
Raktakta Hartan by Shewli Bhattacharya [Hardcover]
SKU:VXIB0KGQP3EY
ISBN13: 978-93-49189-66-9
Hardcover Bengali book | Pages:
Crime, Thriller, Detective, and Fiction Adults
Author: Shewli Bhattacharya
Published by: Deep Prakashan
Replacement only - within 10 days
Low stock
কলকাতা শহরে হঠাৎ খুন হয়ে চলেছেন একের পর এক শিল্পপতি। প্রতি ক্ষেত্রেই নিহতদের মৃতদেহ লুটিয়ে পড়ে আছে বাড়ির লনে, ছাদে বা বারান্দায়। মৃতের বুকের বাঁ দিকে বিঁধে আছে একটি তীক্ষ্ণ ছুরির ফলা-পাশে পড়ে আছে একটা হরতনের পাঞ্জা। মৃতের বুক থেকে নেমে আসা রুধির স্রোতে ভিজে সেই হরতন হয়ে উঠেছে রক্তাক্ত। এই মৃত্যু মিছিল বন্ধ করে খুনিকে পাকড়াও করার জন্য কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে গঠন করা হল একটি বিশেষ তদন্তকারী দল-সেই দলের প্রধান ডি. সি. ডি. ডি. বিবস্বান বর্মন তার তিন সহকারী নিয়ে ঝাঁপিয়ে পড়লেন তদন্তে। ‘খবর প্রাত্যহিক’ চ্যানেলের ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট রশ্মিকা রায় চৌধুরীও নিজের মতো করে তদন্ত করতে শুরু করল খুনগুলোর। তদন্ত চলাকালীন রশ্মিকার সাথে দ্বন্দ্ব শুরু হল বিবস্বানের। তাদের সম্পর্কের সমীকরণ কি ক্রমে বদলে যাবে? বিবস্বান কি পারবে খুনিকে চিহ্নিত করে শিল্পপতিদের এই ধারাবাহিক মৃত্যু বন্ধ করতে? সে কি জানতে পারবে খুনি কেন এতগুলো হত্যা করল? আর করলই বা কীভাবে? জানতে হলে পড়তে হবে ‘রক্তাক্ত হরতন’-যে কাহিনির পরতে পরতে আছে টানটান উত্তেজনা, রহস্যের হাতছানি আর প্রেমের মিষ্টি সুবাস।
Share
![Raktakta Hartan by Shewli Bhattacharya [Hardcover]](http://www.versoz.com/cdn/shop/files/VXIB0KGQP3EY-4.jpg?v=1770541746&width=1445)
* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.