Je Katha Prakashye Likhini by Soumen Paul [Hardcover]
Je Katha Prakashye Likhini by Soumen Paul [Hardcover]
SKU:VY35FWI67GTU
ISBN13: 978-93-54257-55-1
Hardcover Bengali book | Pages: 48
Poetry Adults
Author: Soumen Paul
Published by: Ananda Publishers
Replacement only - within 10 days
FREE SHIPPING ON OR OVER ₹300
Low stock
‘‘স্মৃতিও একটা দেশ/যাকে, কোনও সীমানা দিয়ে ঘিরতে পারিনি আমি!’’ এমনই পঙ্ক্তি দিয়ে শেষ হয় প্রথম কবিতা। না, আসলে শুরু হয়। দুটি পর্বে বিভক্ত ‘যে কথা প্রকাশ্যে লিখিনি’ কাব্যগ্রন্থের প্রথম পর্ব, দ্বিতীয় পর্বের ঠিক বিপ্রতীপে দাঁড়িয়ে, অথচ পরিপূরক। কোথাও যেন সম্পূর্ণ হয় এক দেশকালের বৃত্ত। প্রথম পর্বের কবিতায় মিশে থাকে ভালবাসার অস্ফুট সংকেত, দুর্নিবার কাঙালপনা। দ্বিতীয় পর্ব আবিল গদ্যময়। এই পর্বের প্রতিটি লেখাই অভিসন্ধিমূলক বিবৃতি। তবে, ব্যক্তিগত নয়।
সৌমেন পাল
সৌমেন একাধারে কবি এবং গদ্যকার। একইসঙ্গে সমকালীন চিত্রকরও বটে। চিত্রকলার পাশাপাশি ত্রিমাত্রিকতার প্রতি অমোঘ টান তাকে নিয়ে আসে ভাস্কর্যের আঙিনায়। মাটি, সেরামিক হয়ে বর্তমানে দারুশিল্পের নিরীক্ষায় মগ্ন শিল্পী। জন্ম, বেড়ে ওঠা গঙ্গাতীরবর্তী প্রাচীন শহর ব্যারাকপুরে। কিশোর বয়সের ছবি আঁকার চর্চাই তাকে এনে দেয় কবিতার কাছাকাছি। অতঃপর যা পরম আশ্রয়। কবিতায় যা কিছুতেই ধরা যাচ্ছে না, তাকেই ধরার চেষ্টা ক্যানভাসে। আবার ছবিতে যা রয়ে যাচ্ছে অধরা, অস্থির শিল্পীমন তাকেই ছুঁতে চায় ভাস্কর্যের বিমূর্ততায়।
‘দেশ,’ ‘কৃত্তিবাস,’ ‘নবকল্লোল,’ ‘কবিসম্মেলন’সহ নানা পত্রিকায় প্রকাশিত কবিতা ও গদ্য। প্রকাশিত কবিতাবই চারটি। সিগনেট থেকে এটি দ্বিতীয়। গদ্যবই দুটি। ভাললাগা নাটক, যন্ত্রসংগীত, পাহাড়ি জনপদে একাকী ভ্রমণ।
Share
![Je Katha Prakashye Likhini by Soumen Paul [Hardcover]](http://www.versoz.com/cdn/shop/files/VY35FWI67GTU.jpg?v=1769452706&width=1445)
* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.