Tepantar 1783 by Soubhik Guha Sarkar [Hardcover]
Tepantar 1783 by Soubhik Guha Sarkar [Hardcover]
SKU:VYCG5U7T3FEA
ISBN13: 978-93-54257-94-0
Hardcover Bengali book | Pages: 124
Children's Literature Suitable for All Ages
Author: Soubhik Guha Sarkar
Published by: Ananda Publishers
Replacement only - within 10 days
FREE SHIPPING ON OR OVER ₹300
Low stock
বটগণেশপুরের জমিদার নারায়ণচন্দ্রের অসুস্থ পুত্র মাখনকে সারিয়ে তোলার জন্য কাপালিক শ্যামানন্দ ঠাকুর অমাবস্যার রাতে এক বালিকাকে বলি দেওয়ার নির্দেশ দেন। চণ্ডীপুরের জমিদারের নাতনিকে তেপান্তর থেকে পাল্কিশুদ্ধু তুলে আনতে যায় কুখ্যাত ঠগি মধুমোল্লা। মধুমোল্লা কি ওই বালিকাকে তুলে দেবে শ্যামানন্দের হাতে? নাকি তেপান্তরের মাঠে খুলে যাবে এক ভয়ঙ্কর ঘটনার স্রোত?
সৌভিক গুহ সরকার
সৌভিক গুহ সরকারের জন্ম ১৯৭৯। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। লেখালিখির শুরু শূন্য দশকে। মূলত কবিতা। প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি কাব্যগ্ৰন্থ। ইতিহাস ও পুরাণের পৃথিবী ডাক দেয় নিরন্তর। সংস্কৃত সাহিত্যর ছায়ায় গভীর প্রশান্তি আসে। কবিতা কী বা কবিতা কোথায়—এই সন্ধানে আয়ু কাটে। প্রথম প্রকাশিত গল্প ‘রিংটোন অথবা সুরের মৃত্যু’ ২০০৯ সালে, ‘আনন্দবাজার পত্রিকা’র রবিবাসরীয়তে। পরবর্তীকালে ‘দেশ’, ‘আনন্দবাজার পত্রিকা’, ‘সানন্দা’ ছাড়াও ‘শিলালিপি’, ‘আবহমান’, ‘পৃথিবী একটি গ্ৰামের নাম’, ‘নাগরিক ডট নেট’ প্রভৃতি নানা অবাণিজ্যিক পত্রিকায় ও ওয়েব ম্যাগাজিনে ছোটগল্প প্রকাশিত হয়েছে। গল্পগ্ৰন্থ— ‘পাঙ্খাওলা’। প্রকাশিত কিশোর উপন্যাস, ‘মহাভারতের পাতা’। ‘মেঘমুলুক’ নামক কিশোর সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন। পেয়েছেন ‘দাঁড়াবার জায়গা’ প্রদত্ত রূপক চক্রবর্তী স্মৃতি সম্মান, ২০২৪।
Share
![Tepantar 1783 by Soubhik Guha Sarkar [Hardcover]](http://www.versoz.com/cdn/shop/files/VYCG5U7T3FEA.jpg?v=1769447566&width=1445)
* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.