Moner Kono Bishesh Ritu Nei by Bibhas Raychoudhuri [Hardcover]
Moner Kono Bishesh Ritu Nei by Bibhas Raychoudhuri [Hardcover]
SKU:VYF7SEA0MWG1
ISBN13: 978-93-54255-04-5
Hardcover Bengali book | Pages: 80
Poetry Adults
Author: Bibhas Raychoudhuri | Published by: Ananda Publishers
Low stock
Replacement only - within 10 days
যত রকম মন, তত রকম কবিতা। যত রকম কবিতা, তত রকম দিগন্ত। বিশিষ্ট কবি বিভাস রায়চৌধুরী কাব্যগ্রন্থ থেকে কাব্যগ্রন্থে বাঁক নিয়ে বয়ে চলেছেন। নতুন কাব্যগ্রন্থে আবার এক নতুন বাঁকে তিনি উপস্থিত। তিনটি পর্বে বিভক্ত এই কাব্যগ্রন্থ— মন, মা, মৌখিক। ‘মন’ পর্বের কবিতাগুলি চেতন-অবচেতনের খেলায় বিস্ময়কর। কবিতাময় কবি যেন মগ্ন সাধকের মতো বাজিয়ে চলেছেন নিজের জীবনকেই। চমক থেকে অনেক দূরে এই তন্ময়তা। কবি বলছেন, “কবিতা লিখো না, কবি! / কবিতা শূন্যতাপ্রিয়… / সে নিজেই বেছে নেবে, তুমি কিছু শব্দ রেখে দিয়ো”। এই পর্বে আছে ‘দর্শন’ সিরিজের আশ্চর্য ছ’টি কবিতাও। অন্তর্গত স্বরের এইসব কবিতার বিপরীত মেরুর কবিতা গ্রন্থিত হয়েছে ‘মৌখিক’ পর্বে। এখানে তীব্র দামামা। আছে মুখোশ টেনে ছিঁড়ে ফেলবার সাহস। আছে কবিতার প্রয়োজনে ক্ষেপে-যাওয়া কবিতা। আর এই দু’টি পর্বের মাঝখানে কবি রেখেছেন ‘মা’ পর্বটিকে। সেখানে অশ্রুবিন্দুর মতো শোক-নির্জন কিছু কবিতা। মাকে হারিয়ে কবি অনুভব করেছেন, “আমার আর মাতৃভাষা নেই… / মাতৃভাষা নেই… / বাংলা ভাষা থেকে, হায়, কে যেন হঠাৎ / চুরি করে নিয়ে গেছে মাকে!”
সহজ কিন্তু রহস্যে অটুট, সরল কিন্তু অতলগামী, নাটকীয় কিন্তু কবিতার অন্তর্ঘাতী শক্তিতে ভরপুর বিভাস রায়চৌধুরীর নতুন কাব্যগ্রন্থ ‘মনের কোনও বিশেষ ঋতু নেই’।
বিভাস রায়চৌধুরী
বিভাস রায়চৌধুরী-এর জন্ম ১৯৬৯, বনগাঁ, উত্তর ২৪ পরগনায়। বাবা ও মা শ্রীশ্যামদুলাল ও শ্রীমতী বীথিকা রায়চৌধুরী। স্ত্রী টিঙ্কু, কন্যা মৃত্তিকা। সাহিত্যের স্নাতক বিভাস দরিদ্র উদ্বাস্তু পরিবারে জন্মেছেন। প্রতিবেশী দাদু ধীরেন্দ্রকুমার নাথের স্নেহে ও সাহচর্যে সাফল্যের সঙ্গে পার করেছেন পড়াশুনোর দিনগুলি। দশম শ্রেণিতে পড়ার সময় দৈনিক বসুমতীর ছোটদের পাতায় প্রকাশিত হয় প্রথম গল্প। ক্রমশ কবিতাই গ্রাস করে তাঁর উচ্চতর শিক্ষাজীবন। কবিজীবনের ঘূর্ণিতে বিষম হয়ে ওঠে বেঁচে থাকা। বন্ধুরা এবং কয়েকজন শুভানুধ্যায়ী তাঁর জীবনের পরিত্রাতা। নয়ের দশকের এই বিশিষ্ট কবির জীবিকা মূলত লেখালেখি। এ ছাড়া একটি বিখ্যাত প্রকাশন সংস্থায় সম্পাদনার কাজে যুক্ত। কবিতার পাশাপাশি সাহিত্যের বিবিধ শাখায় স্বাতন্ত্রের স্বাক্ষর রেখেছেন। একাধিক কবিতার বই এবং ‘কলাপাতার বাঁশি’ নামে একটি উপন্যাস প্রকাশিত হয়েছে। প্রাপ্ত সম্মান: কৃত্তিবাস পুরস্কার।
Share
![Moner Kono Bishesh Ritu Nei by Bibhas Raychoudhuri [Hardcover]](http://www.versoz.com/cdn/shop/files/VYF7SEA0MWG1.jpg?v=1769447520&width=1445)
* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.