Kolkatar Litho by Asit Pal [Hardcover]
Kolkatar Litho by Asit Pal [Hardcover]
SKU:VYIO9MA5WDQ1
ISBN: 978-93-54256-56-1
Replacement only - within 10 days
Author: Asit Pal
Published By: Ananda Publishers
Low stock
Text block
Genre:
Text block
কলকাতা বরাবরই নতুন কিছু পেলে তাকে তার নিজের মতো করে গড়ে নেয়। বিদেশ থেকে আসা মানুষজনকেও সে গড়ে নিতে পারত। উনিশ শতকের গোড়ায় কলকাতায় এল সুদূর দেশে আবিষ্কৃত এক ছাপার যন্ত্র, যেখানে ইচ্ছেমতো অনেক কিছু পাথরে লেখা যায়, আবার তা থেকে ছাপাও যায়। সাহেবরা খুশি তাদের ম্যাপ, বড় বড় হরফে পোস্টার বা বিল ছাপতে পারবে এই সব যন্ত্রে। সেই পাথুরে ছাপার যন্ত্রকেই বাঙালি শিল্পীরা তাঁদের অসাধারণ ক্ষমতা ও বুদ্ধি প্রয়োগ করে শিল্পের এক নতুন মাধ্যমকেই খুঁজে পেলেন। কলকাতায় গড়ে উঠতে থাকল একের পর এক লিথো ছাপার স্টুডিয়ো। বিদেশ থেকে অনেকেই তাঁদের কাজ এবং লিথোর জনপ্রিয়তা দেখে রীতিমতো আশ্চর্য হলেন। তাঁরাও চেষ্টা করলেন এঁদের কাজ নকল করে বাজার ধরতে। কলকাতার শিল্পীরাও তাঁদের সহজাত শিল্পবোধ দিয়ে ওঁদের সঙ্গে সমানে পাল্লা দিয়ে যান। পুণে থেকে রবি বর্মার কাজ যখন বাজার দখল করতে শুরু করে, তখনও কলকাতার শিল্পীরা না দমে নিজেদের শিল্প নিয়ে এগিয়ে গেছেন। ঘরে ঘরে ছবির রুচি গড়ে দিতে সক্ষম হল এই লিথোতে ছাপা হরেক ছবি। কালের নিয়মে সে-সব একসময় থিতিয়ে এল। পরিবর্তন এল এর কারিগরি পদ্ধতিতে। শিল্পীরা যেমন একাধারে এই মাধ্যমে অনেক ছবি করে গেছেন, তেমনি প্রকাশকরা এই মাধ্যমে তাঁদের অনেক কাজ করতে পেরেছেন। ফলত ইতিহাসের পাতায় থেকে গেল এর অবদান।
এই বইয়ে ধরা হয়েছে উনিশ শতকের সেই অধ্যায়ের চিত্রকেই।
অসিত পাল
অসিত পাল-এর জন্ম ১৫ জুন, ১৯৫০। শৈশব কাটে কলেজ স্ট্রিট পাড়া সহ উত্তর কলকাতা ঘিরে। সরকারি আর্ট কলেজ থেকে শিক্ষা নিয়ে আনন্দবাজার সংস্থার সঙ্গে দীর্ঘ ৩০ বছর কর্মজীবন কাটান। বটতলার শিল্প নিয়ে দীর্ঘ সময় যাবৎ গবেষণাধর্মী কাজ করেছেন। ১৯৮৩ সালে তাঁর সম্পাদিত উনিশ শতকের কলকাতার কাঠখোদাই তাঁকে সারা বিশ্বে বিশেষ পরিচিতি এনে দিয়েছে। দ্বিতীয় বই ‘উনিশ শতকের কাঠখোদাই শিল্পী প্রিয়গোপাল দাস’ও এক উল্লেখযোগ্য গবেষণাধর্মী বই। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে ললিত কলা অ্যাকাডেমির হয়ে দু’বছর ধরে এক উল্লেখযোগ্য কাজ শেষ করেছেন ২০১৫-তে। ভারতের শিল্প বিবর্তনের কেন্দ্রভূমি চিৎপুরের বহুবিধ শিল্পধারার তথ্য সন্ধান করে চিত্রসহ তথ্য এক জায়গায় এনেছেন ভবিষ্যতের গবেষকদের জন্যে। লেখা ও চিত্রচর্চা একই সঙ্গে করতে ভালবাসেন। দেশে ও বিদেশে অনেক একক যৌথ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। শিল্পশিবিরে তাঁর উপস্থিতি যেমন থাকে, শিল্প নিয়ে বহু আলোচনার মুখ্য বক্তা হিসেবেও থাকেন। অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এর সহ সভাপতি হিসেবে, ললিত কলা অ্যাকাডেমির সর্বভারতীয় সাধারণ পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। উনিশ শতকের কাঠখোদাই ও লিথো ছবি নিয়ে প্রদর্শনী কিউরেট করেছেন দিল্লি ও কলকাতায়।
Share
![Kolkatar Litho by Asit Pal [Hardcover]](http://www.versoz.com/cdn/shop/files/VYIO9MA5WDQ1.jpg?v=1769414553&width=1445)
* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.