Udweg by Soma Mukhopadhyay [Hardcover]
Udweg by Soma Mukhopadhyay [Hardcover]
SKU:VYPHN40XL7Q5
ISBN: 978-93-54258-77-0
Replacement only - within 10 days
Author: Soma Mukhopadhyay
Published By: Ananda Publishers
Low stock
Text block
Genre: Health
Text block
উদ্বেগ-উৎকণ্ঠা তো এখন জীবনের অংশ। বরং তা একেবারে না থাকাটাই যেন কিছুটা অস্বাভাবিক। কিন্তু উদ্বেগ কোন মাত্রা পর্যন্ত সহনীয়, আর কখনই বা তা বিপদসীমা অতিক্রম করে অসুখের চেহারা নিচ্ছে সেটা বোঝাটা জরুরি। অনেকেই তা বুঝে উঠতে পারেন না। আর সমস্যাটা শুরু হয় সেখানেই। অ্যাংজাইটি ডিসঅর্ডার ক্রমশ গ্রাস করতে থাকে একটা মানুষের সামগ্রিক ব্যক্তিত্বকে। অসুখ হিসেবে উদ্বেগকে চেনা যাবে কীভাবে, কীভাবেই বা তার সঙ্গে লড়াই করা যাবে, তার হদিস রয়েছে এই বইয়ে। রয়েছে বিভিন্ন ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডারের খুঁটিনাটি তথ্য। যাঁরা এই ডিসঅর্ডারে ভুগছেন, শুধু তাঁরাই নন, তাঁদের আশপাশের মানুষদের ভূমিকা কী হওয়া উচিত, রয়েছে সেই সংক্রান্ত পরামর্শও। সব মিলিয়ে, উদ্বেগকে রোগ হিসেবে চেনা ও তাকে হারিয়ে দিয়ে জীবনের উদযাপনই এই বইয়ের মূল উপজীব্য।
সোমা মুখোপাধ্যায়
টিভি ও সংবাদপত্র মিলিয়ে সাংবাদিকতার অভিজ্ঞতা তিন দশকের। বরাবরের আগ্রহের বিষয় স্বাস্থ্য, মানবাধিকার, নারী ও শিশু সুরক্ষা। বিশ্বাস করেন সাংবাদিকের কাজ নিছক সংবাদ সংগ্রহ নয়, সত্যের প্রতিষ্ঠাও। প্রত্যেকটি খবরের নেপথ্যে লুকিয়ে থাকে যে সত্য, তা কোনও কোনও সময়ে প্রাথমিক খবরের সঙ্গে মেলে না। সেই সত্য খুঁজে বার করাটাই তাঁর নেশা। চিকিৎসার অধিকার, রোগী-চিকিৎসক সম্পর্ক, ক্যানসার, ডিমেনশিয়া, অটিজ়ম নিয়ে বই লিখেছেন। কাজের বাইরে বড় আকর্ষণ আড্ডা, গান শোনা আর প্রিয় পোষ্য তকাইয়ের পরিচর্যা।
Share
![Udweg by Soma Mukhopadhyay [Hardcover]](http://www.versoz.com/cdn/shop/files/VYPHN40XL7Q5.jpg?v=1769414423&width=1445)
* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.